খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাত্তা পেলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
পাত্তা পেলো না বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ভালো শুরুর আশায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সেখানেও শুরুটা হয়েছে হতাশায়।  সেন্ট কিটসের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডে সিরিজ হারে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে নিগার সুলতানারা। টি-টোয়েন্টিতে সেই দুঃখ ভুলতে ব্যাটিংটা একেবারে খারাপ ছিল না সফরকারীদের। যদিও সেটা টি-টোয়েন্টি সুলভ ছিল না। শুরুতে টস জিতে ব্যাট করে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। ওপেনার দিলারা আক্তার ১২ রান করলেও মূলত ইনিংস গড়তে ভূমিকা রাখে তিনটি ইনিসং। আরেক ওপেনার সোবহানা মোস্তারি ২১ বলে ২২ রান করেছেন। শারমিন আক্তার ৪১ বলে ৩৭ ও অধিনায়ক নিগার সুলতানা তুলে নেন হাফসেঞ্চুরি। নিগার সুলতানার ব্যাটেই ঝড় ছিল কিছুটা। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যাথুজ ও অ্যাফি ফ্লেচার। জবাবে বাংলাদেশের পুঁজিটাকে একেবারে মামুলি বানিয়ে ছাড়ে স্বাগতিক ব্যাটাররা। ওপেনিং জুটিতেই ৮.৩ ওভারে তারা তুলে ৬৩ রান। কিয়ানা জোসেফকে (২৯) ফিরিয়ে সেই জুটি ভাঙেন ফাহিমা। দ্রুত শেমাইন ক্যাম্পবেলকে (৩) আউট করা গেলেও তার পর বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চড়াও হন ডিয়েন্ড্রা ডটিন। ২২ বলে ৭ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুজ একটু রয়ে সয়ে খেলে ৫৪ বলে ৬০ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ৭টি চারের মার।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।