খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা পেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা পেল শ্রীলঙ্কা

ম্যাচের ফল যেন ঠিক হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংসে ধসের পর। ফলোঅনে পড়া শ্রীলঙ্কা পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারে, সেটাই ছিল দেখার। তবে ঘরের মাঠেও লজ্জা থেকে বাঁচতে পারলো না শ্রীলঙ্কা। তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ই উপহার দিলো অস্ট্রেলিয়া। গল টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে এক ইনিংস এবং ২৪২ রানে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। আর নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় লঙ্কানদের। এর আগে ২০১৭ সালে নাগপুরে ভারতের কাছে ইনিংস এবং ২৩৯ রানের হারই ছিল তাদের সবচেয়ে বড় পরাজয়। উসমান খাজার ২৩২ রানের মহাকাব্যিক ইনিংস আর স্টিভেন স্মিথ ও জশ ইঙলিশের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ১৬৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

 

৪৮৯ রানে এগিয়ে থেকে লঙ্কানদের ফলোঅন করায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান তুলে বড় পরাজয়ের প্রহর গুনছিল স্বাগতিকরা। এদিন বৃষ্টি অস্ট্রেলিয়ার জয়ে অপেক্ষা বাড়িয়েছে। চতুর্থ দিনে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে করতে পারে ২৪৭। নয় নম্বর ব্যাটার জেফ্রে ভেন্ডারসে কেবল ফিফটি (৫৩) পেয়েছেন। প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়ে আউট হন দিনেশ চান্দিমাল (৩১), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪১), কামিন্দু মেন্ডিস (৩২), ধনঞ্জয়া ডি সিলভা (৩৯) আর কুশল মেন্ডিস (৩৪)। দুই স্পিনার ম্যাথিউ কুহনেম্যান আর নাথান লিয়ন নেন ৪টি করে উইকেট।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।