খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় বায়ার্নের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় বায়ার্নের

জার্মান বুন্দেসলিগায় ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হোলস্টেইন কিয়েলকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন বায়ার্ন তারকা হ্যারি কেইন। বুন্দেসলিগার ইতিহাসে ৫০ ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছেন কেইন। ২০২৩ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর বায়ার্নের জার্সিতে ৫০ ম্যাচে ৫৫ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। এর আগে অর্ধশত ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল আরলিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০টি গোল করেছিলেন নরওয়েজিয়ান তারকা। গতকাল শনিবার রাতে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গোল উৎসবের শুরু করেন জামাল মুসিয়ালা। ১৯ মিনিটে জার্মান মিডফিল্ডারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) গোল করেন কেইন। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন কেইন। ৪৬ মিনিটে ইংলিশ ফরোয়ার্ডের গোলে ৩-০ তে এগিয়ে যায় বায়ার্ন। ৫৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন সার্জে ন্যাবরি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হোলস্টেইন। রীতিমতো বায়ার্নকে চমকও দেখায় তারা। ২৯ মিনিটের ব্যবধানে বায়ার্নের জালে তিনবার বল জমা করে সফরকারীরা। হোলস্টেইনের হয়ে প্রথমে গোল করেন ফিন পোরাথ। ৬২ মিনিটে জার্মাান মিডফিল্ডারের গোলে ব্যবধান ৪-১ করে সফরকারীরা। বাকি দুই গোল হয় অতিরিক্ত সময়ে। ৯১ ও ৯৩ মিনিটে গোল করেন স্টিভেন স্করজিবস্কি। জার্মান স্ট্রাইকারের জোড়া গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করে হোলস্টেইন। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বায়ার লেভারকুসেন। ২০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দুইয়ে হোলস্টেইন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।