খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কষ্টার্জিত জয় আর্জেন্টিনার, শিরোপার আরও কাছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
কষ্টার্জিত জয় আর্জেন্টিনার, শিরোপার আরও কাছে ব্রাজিল

আগের ম্যাচগুলোতে কষ্টার্জিত জয় পেলেও প্যারাগুয়ের বিপক্ষে উড়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। দারুণ জয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথ আরও উন্মুক্ত করলো তারা। তবে এই দৌড়ে পিছিয়ে গেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে কষ্টের জয়ে টেবিলের দুইয়ে তাদের অবস্থান।

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আজ প্যারাগুয়ে যুবাদের ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গুস্তাবো প্রাদো শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। প্রথমার্ধের আগে প্যারাগুয়ের আনহেল সেবাস্তিয়ান বিলাসানতি এক গোল শোধ করলেও বিরতির পর আলিসন সান্তার গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

অপরদিকে কলম্বিয়ার বিপক্ষে লড়তে হয়েছে আর্জেন্টিনাকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গিয়েও বেগ পোহাতে হয়েছে তাদের। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে ইয়ান সুবিয়াবরের গোলে এগিয়ে যা তারা। এই গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সমান জয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টিনা টেবিলের দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলম্বিয়া। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে প্যারাগুয়ে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।