খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ম্যাচ খেলতে না পেরেও যেভাবে প্রস্তুত হলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
ম্যাচ খেলতে না পেরেও যেভাবে প্রস্তুত হলেন শান্ত

বিপিএলে ফরচুন বরিশালের খেলোয়াড় ছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু টিম কম্বিনেশনের কারণে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারেননি। এই ম্যাচগুলোতেও ছিলেন ছন্দহীন। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তর পারফরম্যান্স কপারে ফেলছে দুশ্চিন্তার ভাঁজ। তবে তিনি নিজে উদ্বিগ্ন নয়। এর আগে তামিম ইকবাল ও বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও একই কথা বলেছিলেন।

গত সোমবার শান্তকে নিয়ে সিমন্স বলেছিলেন, ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে শক্ত মানসিকতা প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নিবে।’

কুড়ি ওভারের ক্রিকেটে ছন্দহীন থাকলেও ওয়ানডতে দারুণ ছন্দে আছেন শান্ত। ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পারেননি তিনি। তবে তার আগে আফগান সিরিজে দারুণ খেলেছেন। নিজের শেষ ওয়ানডেতে খেলেছেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। এই ইনিংসেই মূলত ওই ম্যাচে আফগানদের ৫৮ রানে হারায় বাংলাদেশ। নিজের শেষ ইনিংস নিয়ে শান্ত বলেছেন, ‘প্রথমে যেটা বললেন যে শেষ ওয়ানডের স্মৃতিটা আমার ভালো, ওই ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সঙ্গে। টি-টোয়েন্টি ম্যাচ যেটা বললেন, ভালো অবস্থানে নাই। বিষয়টা হলো আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর রান মোটামুটি করেছি, কিন্তু স্ট্রাইক রেট হয়তো ওরকম আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু ওভারঅল যদি রানের কথা বলেন, রান মোটামুটি ভালো করেছি। যদিও আমার সক্ষমতা, আমি বিশ্বাস করি এর চেয়েও আমি ভালো ব্যাটসম্যান। ওই ফরম্যাট নিয়ে চিন্তা করছি না, ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে।’

নিজের প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট শান্ত গণমাধ্যমকে বলেছেন, ‘অনেকদিন পর ম্যাচ খেলবো, ম্যাচ প্রস্তুতিটা এখানে হচ্ছে। গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকেও হবে। সামনে একটা প্রস্তুতি ম্যাচ আছে। ম্যাচ প্রস্তুতি হয়ে যাবে। এই ফরম্যাটটা তো ছোটবেলা থেকে অনেক বেশি খেলি, মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।