খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শক্তি-দুর্বলতার জায়গা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শক্তি-দুর্বলতার জায়গা

চ্যাম্পিয়ন্স ট্রফির বাজনা বাজতে শুরু করেছে। হাতে আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে বাংলাদেশ নিয়েও রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা আলোচনা-পর্যালোচনা করেছেন। বাংলাদেশের শক্তি-দুর্বলতার জায়গা খুঁজে বের করেছে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস বাংলা’ও। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বাংলাদেশের যে দিকগুলো উঠে এসেছে…
শক্তি: এই ফরম্যাটেই বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী। তারা এশিয়া কাপের ফাইনালিস্ট, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে থাকায় ‘টাইগারদের’ হালকাভাবে নেওয়া ঠিক হবে না। সবচেয়ে বড় শক্তি হল সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতো বহু-উপযোগী ক্রিকেটারদের দলে থাকাটা।

 

সুযোগ: দুবাইয়ে ভারতের বিপক্ষে, যদি পিচ কিছুটা ধীরগতির হয়, তবে বাংলাদেশের স্পিনার মেহেদী এবং লেগ-ব্রেক বোলার রিশাদ হোসেনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি মোস্তাফিজুর রহমানকে ভুলে গেলে চলবে না।

চিন্তার বিষয়: আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ছয় ওয়ানডেতে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ। তারা বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার পর ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে। অধিনায়ক নাজমুল শান্তসহ বাংলাদেশের টপ অর্ডারের থাকা ক্রিকেটাররা এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ঠিকভাবে পরীক্ষিত নয়। তাদের খুব বেশি এক্স-ফ্যাক্টর প্লেয়ার নেই, যারা একটি কঠিন পরিস্থিতি থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।