খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মোঃ খোকন মিয়া তালুকদার, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে পিস ফ্যামিলিটেটর গ্রুপ ( পিএফজি ) শায়েস্তাগঞ্জ উপজেলা আয়োজনে এ আন্ত ঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এম আই পিসি প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস। পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজি মুসলিম ধর্মীয় নেতা তোফায়েল আহমেদ মনিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ( তদন্ত ) ওসি আল আমিন মীর। স্বাগত বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস সালাম মেম্বার। প্রবন্ধ ও অঙ্গীকার নামা পাঠ করেন আল আমিন সাইফী। পিএফজি সাংগঠনিক কার্যক্রম করেন সিলেট রিজিওন কোর্ডিনেটর আকলিমা চৌধুরী। বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন, পিএফজি সদস্য বীর মুক্তি যোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলাম শায়েস্তাগঞ্জ পৌরশাখা সেক্রেটারি মোঃ ইয়াসিন খান, উপজেলা পিএফজি সদস্য সুশান্ত পাল চৌধুরী, পিএফজি সদস্য ও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, এডভোকেট শামীম চৌধুরী, সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু, উপজেলা বিভিন্ন জায়গার জামে মসজিদের পেশ ইমাম আরিফুল ইসলাম মামুন, মোঃ আতাউর রহমান, মোহাম্মদ আবু সালেহ, মোঃ শাখকুর রহমান, মোজাহিদ আহমদ মানিক, মোঃ জুবায়ের আহমেদ রেজা, মোহাম্মদ ফরুক আহম্মদ, শফি উদ্দিন, তাজুল ইসলাম, ইদ্রিস আলী, আবুল কালাম আজাদ, নূরুল্লাহ সফি, তাফহিমুল ইসলাম চৌধুরী, স্কুল প্রধান শিক্ষক মুহিবুর রহমান, শিক্ষক মোঃ ফজলুল হক, সুশীল সমাজের রবার্ট সরকার, বিজয় সরকার, শায়েস্তাগঞ্জ পৌর সভা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি সুমন চন্দ্র দেব, ব্রামণডোরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নানটু সূত্রধর প্রমূখ। বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহর ও ইউনিয়নকে শান্তি ও সমপ্রীতির শহর ও মহল্লা গুলো উল্লেখ করে করে নিজ নিজ ধর্ম থেকে ও অবস্থান নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, যার যার পবিত্র ধর্মীয় গ্রন্ত পাঠ শেষে জাতীয় সংগীত করা হয়।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।