খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ব্লকব্লাস্টার লড়াইয়ের জন্য প্রস্তুত লিভারপুল-পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
ব্লকব্লাস্টার লড়াইয়ের জন্য প্রস্তুত লিভারপুল-পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ ব্লকব্লাস্টার লড়াইয়ে মুখোমুখি লিভারপুল ও পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে এই লড়াই মাঠে গড়াবে বুধবার রাত ২টায়। প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্যায়েও দাপট ছিল আর্নে স্লটের শিষ্যদের। ৮ ম্যাচে জয় ছিল ৭টি। তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষেও জিতেছে ২-০ গোলে। সব মিলে ছন্দে থাকায় ২০১৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় লিভারপুল। কিন্তু ফরাসি জায়ান্টদের বিপক্ষে দলটির ইতিহাস তাদের পক্ষে কথা বলছে না। ৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সর্বশেষ দুই সফরেই পিএসজির কাছে হার মেনেছে। একবার ১৯৯৭, আরেকবার ২০১৮ সালে! তার পরেও কোনও ভয় কাজ করছে না লিভারপুল কোচ আর্নে স্লটের। ম্যাচের আগে বলেছেন , ‘পিএসজিকে ভয় পাই? আমরা কাউকেই ভয় পাই না। তবে তাদের খেলার মান দেখে আমি মুগ্ধ। এই মুহূর্তে আমাদের মতোই উঁচুতে রয়েছে তারা। আমার মনে হয় না লিভারপুল, আর্সেনাল, পিএসজি, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো দল প্রতিপক্ষকে ভয় পায়।

লিভারপুলের মতো পিএসজিও অপ্রতিরোধ্যভাবে শিরোপা জয়ের পথে ছুটছে। এখনও ১৩ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে। লিগ ওয়ানে অপরাজিত ২৪ ম্যাচ। লিভারপুলের মুখোমুখি হওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন দলটির কোচ লুই এনরিকে, ‘লিভারপুলকে ভালো করেই জানি। খেলার মান আর ফলাফলের দিক থেকে ইউরোপে সেরা ছন্দে থাকা দল। এটা হতে পারতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ফলে আমরা আমাদের অস্ত্র নিয়ে চেষ্টা করে যাবো। একই সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনাও। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বেনফিকা। দুই দলের লড়াইয়ের আড়ালে আসল লড়াইটা হবে ফর্মে থাকা দুই স্ট্রাইকার রবের্ত লেভানডোভস্কি ও ভেঙ্গেলিস পাভলিদিসের। ৮ ম্যাচে বার্সেলোনার লেভানডোভস্কি করেছেন ৯ গোল। অপর দিকে বেনফিকার পাবলিদিসের ১০ ম্যাচে গোল ৭টি, অ্যাসিস্টও আছে দুটি। এই মৌসুমে এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছে তারা। যেখানে ৯ গোলের থ্রিলারের জন্ম দিয়েছে দুই ক্লাব। শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-৪ গোলে জিতেছে। একই সময় আজ রাতে আবার অল জার্মান লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভারকুসেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।