খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেনফিকার মাঠে জিতলো ১০ জনের বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
বেনফিকার মাঠে জিতলো ১০ জনের বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলা শেষে বার্সেলোনা এগিয়ে থাকলো। বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা। বুধবার ১০ জনের দল নিয়েও ১-০ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। ২২তম মিনিটে পাউ কুবারসি বেনফিকার ভেনগেলিস পাভলিদিসকে ফাউল করে লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেলেও হাল ছাড়েনি বার্সা। এই প্রতিকূল সময়ে তাদের কিপার উজচেখ শেসনি দারুণ কিছু সেভে দলকে ম্যাচে রাখেন। পোলিশ কিপারের এই প্রচেষ্টার পুরস্কার পায় বার্সা। ম্যাচের ৬১তম মিনিটে বেনফিকার বক্স থেকে ভুল পাসে বল পান রাফিনিয়া। প্রতিপক্ষের ভুলের সুযোগ ভালোভাবে নেন ব্রাজিলিয়ান। তার নিচু শট বেনফিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বাঁ পাশের পোস্ট দিয়ে জালে জড়ায়। রাফিনিয়ার গোলে জিতলেও বার্সেলোনার নায়ক শেসনি। গত সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্ট ছিড়ে ছিটকে যাওয়া মার্ক আন্দ্রে টের স্টেগেরন স্থলাভিষিক্ত হন তিনি। অবসর ভেঙে বার্সার জার্সি পরা পোলিশ কিপার এদিন বাঁচান দলকে।

বার্সা মিডফিল্ডার পেদ্রি বলেছেন, ‘শেসনি আজকে আমাদের অনেকবার রক্ষা করেছে। সে অসাধারণ। ম্যাচের শুরুতে একজনকে হারানোর পর দলীয় প্রচেষ্টাকে অনেক কৃতিত্ব দিতেই হবে। শেসনির চমৎকারিত্ব শুরু হয় কিকঅফের ৩০ সেকেন্ড পর। পাভলিদিস বল দখলে নিয়ে বক্সের মধ্যে কেরেম আকতুরকোগলুকে দেন। তার নিচু শট এক হাতে রুখে দেন ৩৪ বছর বয়সী কিপার। শেসনি ম্যাচে সব মিলিয়ে আটটি সেভ করেন, যার মধ্যে পাঁচটি দ্বিতীয়ার্ধে। বেনফিকা তখন ৬০ শতাংশেরও বেশি সময় বলের দখলে রেখেছিল এবং গোলের প্রচেষ্টা ছিল ১৫টি। বিরতির ঠিক পরে ফ্রেডরিক আর্সনেসকে খুব কাছ থেকে ঠেকিয়ে ঝলক দেখান পোলিশ কিপার। তারপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেনাটো সানচেসের বুলেট স্ট্রাইকও ফিরিয়ে দিয়ে দলকে উদ্ধার করেন তিনি।

গোলের জন্য বার্সাকে শট নিতে দেখা গেছে মাত্র দুইবার, তার মধ্যে লক্ষ্যে নেওয়া একমাত্র শটেই হয়েছে গোল। এদিকে দিনের আরেক ম্যাচে ইন্টার মিলান ২-০ গোলে ফেনুর্দ রটারডামের মাঠে জিতেছে। হ্যারি কেনের জোড়া গোলে বেয়ার লেভারকুসেনকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।