খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জার্মান জায়ান্টদের হারের রাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
জার্মান জায়ান্টদের হারের রাত

শনিবার রাতটা ছিল জার্মান জায়ান্ট ক্লাবগুলোর জন্য বেশ ভয়ঙ্কর একটি রাত। বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে শীর্ষক্লাবগুলোর প্রায় সবাই পরাজিত হয়েছে এই রাতে। শীর্ষ তিন ক্লাব বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন এবং বরুশিয়া ডর্টমুন্ড। তিনক্লাবই একই সঙ্গে একই রাতে পরাজিত হলো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনক্লাবই হেরেছে নিজেদের ঘরের মাঠে। বায়ার্ন মিউনিখ ২-৩ গোলে হেরেছে ভিএফএল বোকামের কাছে। বায়ার লেভারকুসেন ০-২ গোলে হেরেছে ওয়েডার ব্রেমেনের কাছে এবং ০-১ গোলে অগসবার্গের কাছে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড।

বায়ার্ন মিউনিখ ২:৩ ভিএফএল বোকাম : ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ম্যাচের ৪২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছিলো বায়ার্ন। লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন হোয়াও পালিনহা। তার আগেই অবশ্য ২-১ গোলে এগিয়েছিল বায়ার্ন ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। রাফায়েল গুয়েরেরো গোল করেন। ২৮তম মিনিটে সেই গুয়েরেরোই দ্বিতীয় গোল করে বায়ার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। সেখান থেকে কেউ হারতে পারে এমন কল্পনাও কেউ করবে না। বিশেষ করে বায়ার্ন মিউনিখের মত দল ১৬তম স্থানে থাকা একটি দলের কাছে এভাবে হেরে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করবে না। কিন্তু ৩১তম মিনিটে বোকাম একটি গোল পরিশোধ করে। জ্যাকব মেদিক গোলটি করেন। এরপর ৪২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। এ সুযোগটাই কাজে লাগায় বোকাম। ৫১তম মিনিটে দলকে সমতায় ফেরান ইবরাহিম সিসোকো। ৭১ মিনিটে বোকামের জয়সূচক গোলটি করেন ম্যাটাস বেরো। অবশ্য এই হারেও বায়ার্নের কোনো ক্ষতি হলো না। ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট বায়ার্নের। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ৫৩।

বরুশিয়া ডর্টমুন্ড ০:১ এফসি অগসবার্গ : ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে এফসি অগসবাগের কাছে হেরে যায় বরুশিয়া ডর্টমুন্ড। ২৩তম মিনিটে জেফরি গুয়েলেউ গোল করে অগসবার্গকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় তুলে নেয় অগসবার্গ। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। সমান পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অগসবার্গ।

বায়ার লেভারকুসেন ০:২ ওয়েডার ব্রেমেন : ঘরের মাঠে হেরেছে বায়ার লেভারকুসেনও। ওয়েডার ব্রেমেনের কাছে দলটির পরাজয় ০-২ গোলে। ম্যাচের ৭ম মিনিটে গোল করেন রোমানো স্মিড। আর ইনজুরি সময়ে (৯০+৪ মিনিট) দ্বিতীয় গোল করেন জাস্টিন এনজিনমাহ। হারলেও ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো বায়ার লেভারকুসেন। ৩৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ওয়েডার ব্রেমেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।