খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের

টি-টোয়েন্টির সুপার ওভার মানেই রোমাঞ্চ। আর সেই সুপার ওভারেই জন্ম নিয়েছে রান না করার এক বিশ্বরেকর্ড। সুপার ওভারে এবারই প্রথম কোনও রান না করে ইনিংস শেষ করেছে একটি দল। যা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম নজির। ঘটনাটা ছিল মালয়েশিয়া ত্রিদেশীয় টিটোয়েন্টি সিরিজে। মুখোমুখি হয়েছিল বাহরাইন ও হংকং। ভাগ্য নির্ধারণী সুপার ওভারে কোনও রান করতে না পারায় ম্যাচটা হেরেছে বাহরাইন।  সিরিজে গত সপ্তাহে বাহরাইনের কাছে পরাজিত হয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল হংকং। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তারা ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে স্কোর টাই করে বাহরাইন। ৮ উইকেটে দলটির ইনিংস থামে ১২৯ রানে!

তার পর ম্যাচটা সুপার ওভারে গড়ালে শুরুতে ব্যাট করতে আসে বাহরাইন। শুরুতে ব্যাট করতে নামেন বিন ও সোহেল আহমেদ। দুর্ভাগ্য এহসানের প্রথম বলে কোনও রান নিতে পারেননি বিন। পরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় বলে এহসানের আঘাতে আরও একটি উইকেট পড়লে শূন্য রানে শেষ হয় বাহরাইনের ইনিংস। এখানে উল্লেখ্য, সুপার ওভারে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যাটিং টিমের এক ওভারের ইনিংস দুটি উইকেট পড়লেই সমাপ্ত বলে বিবেচিত হয়।

মাত্র ১ রানের লক্ষ্যে খেলতে নেমে হংকংয়ের বাবর হায়াত সতর্কতার সঙ্গে ইনিংসের সূচনা করেন। আব্দুল মজিদের প্রথম দুই বলে ডট দেন দুটি। তার পর সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর ম্যাচে ইতি টানেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।