খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের জয়জয়কার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের জয়জয়কার। এটা যেন এখন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের মত নারী চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের নারী ফুটবলাররা। পুরুষ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে অ্যাতলেতিকোকে হারিয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিতে ওঠার লড়াইয়ে রিয়ালের সামনে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল। কাকতালীয়ভাবে হলেও, নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল মুখোমুখি। মঙ্গলবার রাতে প্রথম লেগের ম্যাচও অনুষ্ঠিত হয়ে গেছে। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সফরকারী আর্সেনালের মেয়েদেরকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের মেয়েরা।

ম্যাচের ২২তম মিনিটে প্রথম রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন লিন্ডা ক্যাইসেদো। ডিফেন্ডার লিহ উইলিয়ামসনকে কাটিয়ে খুব সহজেই আর্সেনালের জালে বল জড়াতে সক্ষম হন তরুণ কলম্বিয়ান স্ট্রাইকার লিন্ডা। ম্যাচের ৮২তম মিনিটে গানারদের সব আশা শেষ করে দিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যাথেনিয়া ডেল ক্যাস্তিলো। মজার বিষয় হলো, ম্যাচের ৭৪তম মিনিটে লিন্ডার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ক্যাস্তিলো। মাঠে নেমে তিনিও গোল করলেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

নারী চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে অন্য কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তারা ফরাসী ক্লাব লিওঁর কাছে হেরেছে ২-০ গোলের ব্যবধানে। লিওঁর হয়ে গোল করেন তাবিথা চাওইঙ্গা ও মেলচি দুমর্নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।