খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটের রাজার বাজার ব্রীজ রক্ষা ও সৈয়দ লিয়াকত হাসানের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
চুনারুঘাটের রাজার বাজার ব্রীজ রক্ষা ও সৈয়দ লিয়াকত হাসানের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

হবিগঞ্জের চুনারুঘাট রাজার বাজার ব্রীজ রক্ষা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের নামে অপপ্রচারের বিরুদ্ধে ফুসে উটছে চুনারুঘাট এর খোয়াই নদীর দক্ষিনপূর্বাঞ্চলের মানুষ।

শনিবার বিকালে উপজেলার বাসুল্লা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কাজী আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। অলিউর রহমানের পরিচালনায় জনসমাবেশেে
ব্রীজ রক্ষায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী ও বাসুল্লা ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জাহির মিয়া, কাজী শাহিদুল ইসলাম রিমন, সৈয়দ রেজু আহমেদ, ডাঃ আঃ মন্নান, কাজী রাসেল আহমেদ, শামীমূল হক, জাহিরুল ইসলাম মামুন, মোঃ ফরিদ মিয়া, মোঃ কাউসার মিয়া, মোঃ রিয়াজ মিয়া, মেহেদী হাসান শুভ, রাসেল আহমেদ, মোঃ আব্দুল্লাহ, আবুল কাশেম রুবেল, কাজী সায়েম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ লিয়াকত হাসান বলেন তিনি ব্রীজের পক্ষে ছিলেন, ব্রীজ রক্ষায়ও আছেন।কারন এই ব্রীজ নির্মানে উনিও ভূমিকা রেখেছেন। উনার নামে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে যে তিনি অবৈধ যানবাহন চলাচলের অনুমতি দিয়েছেন।আসলে তা সত্য না। তিনি ব্রীজটি রক্ষা করতে উধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন।

এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনিসহ বক্তাগন তিনি ব্রীজের সংষ্কার ও ৮ দফা দাবীর সাথে একমত পোষণ করে অভিলম্বে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর কে আহবান জানান। জনসভায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।