ফরিদগঞ্জে দিবালোকে স্কুলছাত্রী অপহরণ
ফরিদগঞ্জ উপজেলাধীন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সোনাচোঁ খান বাড়ির দেলোয়ার হোসেন খান এর নাবালিকা মেয়ে নাইমা আক্তারকে (১৫) বুধবার সকাল ৯:৩০ সময় অপহরণ করা হয়।
বাসারা হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী নাইমা আক্তার প্রতিদিনের ন্যায় সকাল ৯:৩০ মিনিটে স্কুলে প্রবেশ করার সময় তেলিসাইর গ্রামের আমিন পাটোয়ারীর ছেলে বখাটে সাকিব হোসেন পাটোয়ারী (১৮) মোবাইল নং ০১৭৭৮১৫১৬৩২/০১৩৪১৬৬২৪৪৯ সহ সঙ্গীয় দলবল সহ একটি হাইচ মাইক্রোবাসে করে নাইমা আক্তারকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়।
অপহরনকারীদের মধ্যে সৈকত জমদ্দার, নেয়ামত হোসেন, জুবায়ের হোসেন, সিয়াম হোসেন, শাহাদাৎ হোসেন রয়েছে। প্রত্যক্ষদর্শী স্হানীয় মোস্তফা মিয়া, নাইমা আক্তারের সহপাঠী সুলতানা আক্তার ও তাছলিমা বেগম জানায় অপহরনকারী সাকিবসহ তার দলবল সকাল ৯:৩০ মিনিটে একটি কালো রঙের হাইচ মাক্রোবাস নিয়ে স্কুলের গেটে অপেক্ষায় ছিলো। নাইমা আক্তার স্কুলের গেট দিয়ে ঢুকার সময় আচমকা তাকে পিছন থেকে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
মেয়ে নাইমা আক্তারের বাবা দেলোয়ার হোসেন খান চারিদিকে বহু খোজাখুজির পর মেয়েকে না পেয়ে নিরুপায় হয়ে ফরিদগঞ্জ থানায় যান। বখাটে সাকিবের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বর্তমানে উল্লেখিত অপহরনকারীদের বিরুদ্ধে অপহরন মামলার প্রস্তুুতি চলছে।



আপনার মতামত লিখুন