খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নেছারিয়া কর্পোরেশনের সুনাম নষ্ট অভিযোগে থানা জিডি

নাজমুল, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
নেছারিয়া কর্পোরেশনের সুনাম নষ্ট অভিযোগে থানা জিডি
নেছারিয়া কর্পোরেশন সুনাম নষ্ট করছে একটি কুচক্রী মহল এই বিষয়ে আশুলিয়া থানায় প্রতিকার চেয়ে একটি অভিযোগ দাখিল করেছেন । নেছারিরয়া কর্পোরেশনের ম্যানেজার মোঃ মিজানুর রহমান। নেছারিরয়া কর্পোরেশনের ম্যানেজার মিজান বলেন আমরা দীর্ঘ 25 বছর যাব সুনামের সাথে  ঢাকা জিলা আশুলিয়া থানায় ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু দুঃখের বিষয়।  মেসার্স হাজী আব্দুর রহমানের কর্ণধর জনাব মোবারক হোসেন দীর্ঘ এক বছর যাবত আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
 গত ৬/ ১১/ ২০২৫ তারিখে আশুলিয়া থানাধীন চিত্রশাইল আকরাম মার্কেট এলাকায় বিক্রমপুর দোকানে গ্যাস বিক্রি করি। উক্ত দোকানে আসিয়া মোবারক হোসেন সহ ৫-৭ জন লোক নিয়ে আসিয়া 02 নাম্বার গ্যাস বলিয়া লোকজন জড়ো করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং  আমার বৈধ এক নম্বর গ্যাস বলে দাবি করি।  এলাকাবাসীর সঙ্গে নিয়ে আমার সাথে  খারাপ আচরণ করেন। এক পর্যায় আমি চ্যালেঞ্জ করে বলি আমার গ্যাস দুই নাম্বার হলে আমি দুই লক্ষ টাকা জরিমানা দিতে রাজি আছি। এই কথা বলার পরে। ওই এলাকাবাসী আমাকে ছেড়ে দেয় এবং গ্যাসের বোতল  পরীক্ষা করার জন্য কোম্পানির লোককে ফোন দেয় এরপর কোম্পানির লোক এসে গ্যাস পরীক্ষার জন্য তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। পরীক্ষা করার পর জানা যায় আমার  দেওয়া  সিলিন্ডারের গ্যাস সম্পূর্ণ বৈধ ছিল।
উক্ত ঘটনার পর থেকে আমাদের গ্যাস বিক্রি অনেক কমে গেছে। আমাদের নেছারিয়া কর্পোরেশনের সুনাম নষ্ট করেছেন মোবারক হোসেন। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আমরা আশুলিয়া থানা একটি অভিযোগ দাখিল করি।  উক্ত বিষয়ে আশুলিয়া থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল বলেন আমি ঘটনা তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিবেন বলে ভুক্তভোগীকে আশ্বস্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।