চাঁদাবাজ, দরপতন, গাছ কর্তন ও নানা ছুতায় ভূমি দস্যুদের দৌরাত্ম্য ধ্বংস হয়ে যাচ্ছে হবিগঞ্জের শাহজীবাজার এবং রূপাইছড়া রাবার বাগান
হবিগঞ্জের শাহজীবাজার ও রুপাইছড়া রাবার বাগানে অবৈধ অনুপ্রবেশকারী চাঁদাবাজ, দরপতন গাছ কর্তন ও নানা ছুতায় ভূমি দস্যুদের দৌরাত্মে ধ্বংস হয়ে যাচ্ছে রাবার বাগান। রাবার বাগান পাশে সীমান্ত এলাকার কিছু দুষ্কৃতিকারী চক্রদের সহযোগিতায় রাতের আধারে রাবার চুরি গাছ কর্তন ও ছড়া হতে বালু উওোলন করে রাতের আধারে নিয়ে যাচ্ছে একটি মহল। এসব কর্মকান্ড অপরাধ দমনে রাবার বাগানে কর্মকর্তা-কর্মচারীকে প্রাণ নাশের নাশের হুমকি ভয়ভীতি দেখাচ্ছে । দুষ্কৃতকারী চক্র এই চক্রান্ত বন্ধের জন্য সরকার এখনই নজর না দিলে বন্ধ হয়ে যাবে রাবার বাগান । তা নাহলে অদুর ভবিষৎতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ( বিএফআইডিসি) অধীনেস্থ শাহজীবাজার রাবার বাগান ও বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগান এ শিল্প বন্ধ হয়ে শত শত শ্রমিক বেকার হয়ে পড়বে । রাবার বাগানের পাশে ভূমিদস্যুতায় গ্রাসে শিকার হবে ।

এবিষয়ে শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায় ও রূপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম বলেন , আমাদের দেশে রাবার শিল্প এগিয়ে গেলে ও বর্তমানে রাবার বাগান ধ্বংসের মুখে পড়তে হয়েছে । জাতীয় অর্থনীতিতে রাবার শিল্প এরই মধ্যে বিশেষ অবদান রাখতে শুরু করেছে । দেশে উৎপাদিত উন্নত মানের রাবার দেশের চাহিদা পূরণ করে বিদেশে ও রপ্তানি করা সম্ভব । বর্তমানে রাবার দিয়ে সারা বিশ্বে ১ লাখ ২০ হাজার ধরনের দ্রব্য যেমন গাড়ির চাকার টায়ার টিউব জুতার সোল, সেন্ডেল, ফোম রেক্সিন হোস পাইপ গাম, খেলনা, শিল্প কারখানা দ্রব্য সামগ্রী বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছে ।
বাংলাদেশ রাবার চাষে নবীন হলেও এর ভূ- প্রকৃতি , জলবায়ু, পরিবেশ সহায়ক ও আর্থ সামাজিক প্রয়োজনে রাবার চাষের গুরুত্ব অপরিসীম। দ্রুত বনায়ন নবায়নের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার ভূমিক্ষয় রোধ বিপুল কর্মসংস্থান বিদেশে রপ্তানি মাধ্যমে বৈদেশিক আয়ের ব্যবস্থাসহ প্রভূত কল্যাণ সম্ভব। পাহাড়ে রাবার কে বলা হয় সাদা সোনা। রাবার চাষে হবিগঞ্জের শাহজীবাজার ও রুপাইছড়া রাবার বাগান কর্মসংস্থান হওয়ায় দীর্ঘ কয়েকবছর ধরে অসংখ্য শ্রমিক কর্ম করে জীবিকা পালন করে যাচ্ছে। রাবার বাগানে পাশে কিছু সচেতন লোকজন বলেন রাবার বাগানে শ্রমিক সংগঠন রয়েছে।

যে সরকার ক্ষমতা যায় শ্রমিকদের মাঝে দলাদলি রাজনৈতিক প্রভাব দেখিয়ে রাবার বাগান অস্তিত্ব ধ্বংস করে নিচ্ছে রাবার বাগান । বাগান ব্যবস্থাপকরা লুটপাট সুযোগ সুবিধা না দেওয়ায় তাদের বিরুদ্ধে নানা অভিযোগ । নাম প্রকাশে অনিচ্ছুক রাবার বাগানে টেপিং সুপারভাইজার চাকুরী নিয়ে প্রচুর অর্থ সম্পদের মালিক বনে গেছে বলে অভিযোগ পাওয়া যায়। এমনকি আরও কয়েকজন শ্রমিক নেতৃবৃন্দরা প্রচুর অর্থ সম্পদের মালিক রয়েছে । শ্রমিক নেতৃবৃন্দদের মাঝে প্রতিহিংসায় কর্মকর্তা – কর্মচারীর উপর নানা সমালোচনা করে যাচ্ছে একটি দুষ্কৃতিকারী চক্র ।
ফলে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) রাবার বাগানের ব্যবস্থাপকরা বিপাকে পড়ছে । এদিকে রাবার বাগানে শুরু হয়েছে নানা কায়দায় বিভিন্ন অপরাধে কর্মকর্তাকে ষড়যন্ত্র করে ফেলা চেষ্টা ।



আপনার মতামত লিখুন