খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাফিনহার জোড়ায় শীর্ষে ব্যবধান আরও বাড়িয়েছে বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
রাফিনহার জোড়ায় শীর্ষে ব্যবধান আরও বাড়িয়েছে বার্সা

ম্যাচের প্রায় পুরোটা সময় বার্সেলোনার সামনে দৃঢ় প্রতিরোধ গড়ে খেলছিল ওসাসুনা। তাতে পয়েন্ট হারানোর শঙ্কা জাগছিল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে রাফিনহা জোড়া গোলে ভেঙেছেন প্রতিপক্ষের প্রতিরোধ। তাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে কাতালানরা। অবস্থাদৃষ্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি হতাশার জন্ম দিয়েছিল। কারণ ৭০ মিনিট পর্যন্ত ওসাসুনার তিনটি শটের বিপরীতে বার্সেলোনা নিয়েছে ২১টি শট। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে গোল করে দলকে স্বস্তি এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৮৬মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস দিক পরিবর্তিত হয়ে তার সামনে এলে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।

এর আগে ২৩ মিনিটে ফেরান তোরেস ভেবেছিলেন ম্যাচের প্রথম গোলটি তিনি করে ফেলেছেন। অফসাইড ফাঁদ ভেঙে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রস হেড করে জালে পাঠান তিনি। কিন্তু ভিএআর পর্যালোচনায় শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়। কারণ, বিল্ড আপের সময় রাফিনহার গোড়ালি অফসাইডে ছিল বলে সিদ্ধান্ত দেয় ভিএআর। এরপর লামিনে ইয়ামালের বাঁকানো ক্রসে প্রথম স্পর্শেই শট নিয়েছিলেন তোরেস, কিন্তু সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের সেই প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

রক্ষণাত্মক কৌশলে খেললেও প্রতি আক্রমণে মাঝেমধ্যে হুমকি তৈরি করেছিল ওসাসুনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আলেহান্দ্রো বালদেকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন ভিক্টর মুনোজ। সামনে কেবল গোলকিপার হুয়ান গার্সিয়া থাকলেও তার শট চলে যায় লক্ষ্যের বাইরে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।