সোনাইমুড়ীতে হায়লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, কর্মী আজগরের প্রাণনাশের হুমকি
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৫৫) , তবে স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।
ঘটনার সময় ওই নেতাকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দলের কর্মী আজগর হোসেনকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজগর হোসেন জানান, হামলার আগে ও পরে তাকে মোবাইল ফোনে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়



আপনার মতামত লিখুন