খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গ্রিনকে রেকর্ড দামে কেনার কারণ জানালেন কলকাতা কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
গ্রিনকে রেকর্ড দামে কেনার কারণ জানালেন কলকাতা কোচ

আইপিএল নিলামের বেশ আগে থেকে আলোচনায় ছিলেন ক্যামেরন গ্রিন। আগামী আসরে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হতে যাচ্ছেন সবচেয়ে দামী খেলোয়াড়, এমন ধারণা ছিল জোরালো। আর সবচেয়ে বড় বাজেটে নিলামে অংশ নেওয়া কলকাতা নাইট রাইডার্সকে তার নতুন গন্তব্য ভাবা হচ্ছিল। হয়েছেও তাই, আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হিসেবে তিনবারের চ্যাম্পিয়নদের জার্সি পরবেন গ্রিন। এই অস্ট্রেলিয়ানকে কেন নিলো কলকাতা, সেই কারণ এবার জানালেন প্রধান কোচ অভিষেক নায়ার।

সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়েছেন রাসেল। কলকাতায় তিনি ফিরেছেন পাওয়ার কোচ হয়ে। নায়ারের মতে, গ্রিন হয়তো ভিন্ন ভূমিকায় খেলবেন, তবে সব বিভাগেই ম্যাচ জেতানোর সামর্থ্য তার আছে। রাসেল মিডল ও ডেথ ওভারে দাপট দেখালেও গ্রিন খেলবেন টপ অর্ডারে। প্রথম তিনে তাকে রাখার পরিকল্পনা কলকাতার। তাতে দলে বড় ছাপ রাখতে পারবেন এই অস্ট্রেলিয়ান। নায়ার বললেন, ‘আমরা ক্যামেরন গ্রিনকে প্রথম তিনের মধ্যে ব্যাটিংয়ে দেখতে চাই। সে এক মৌসুমে ৫০০ রান করার মতো। গত কয়েক বছরে দেখেছি আমাদের সাফল্য এসেছে তখন, যখন আমাদের শীর্ষ তিন খেলোয়াড় চারশর বেশি রান করেছে। এ কারণে তাকে পেতে আমরা মরিয়া ছিলাম। সে আমাদের অনেক সমস্যার সমাধান করবে।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।