খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নবমবারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কচার্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নবমবারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কচার্স

বিগ ব্যাশের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিডনি সিক্সার্সকে পাত্তাই দিল না পার্থ স্কচার্স। ৪৮ রানের বড় ব্যবধানে জিতে নবমবারের মতো ফাইনালে উঠার নজির গড়ল দলটি। বিগ ব্যাশের ইতিহাসে এত বেশিবার ফাইনালে উঠার রেকর্ড নেই অন্য কোনো দলের। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে পার্থ স্কচার্স। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় সিডনির ইনিংস। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পার্থ। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলের ব্যাটাররা। বিশের কোটা ছাড়িয়েছেন মাত্র তিনজন ব্যাটার। সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার ফিন অ্যালেনের ব্যাট থেকে। ২৯ রান করেন দলনেতা অ্যাস্টন টার্নার। আর ২০ রান করেন ঝাই রিচার্ডসন। বাকিরা থামেন দশের কোটা পূরণের আগেই।

রান তাড়া করতে নেমে পার্থ স্কচার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সিডনির ব্যাটাররা। ওপেনার স্টিভেন স্মিথ ছাড়া বিশের ঘর পার করতে পারেননি কোনো দলই। ২৪ বলে ৩৭ রান করেন স্মিথ। পার্থের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহলি বেয়ার্ডম্যান। দুটি করে উইকেট নেন কুপার কনোলি ও ডেভিড পাইনে। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।