খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে কাপ পিরিচ প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক-৩, মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে কাপ পিরিচ প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক-৩, মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার ১১ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপ পিরিচ মার্কা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে—এমন তথ্য পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (পিতা: জালাল উদ্দীন আকন্দ, মাতা: খুদেজা বেগম), একই উপজেলার চরসগুনা গ্রামের বাসিন্দা মো. জহুরুল ইসলাম (৬৫) (পিতা: আব্দুস আজিজ, মাতা: জবেদা বেগম) এবং মেহেদী হাসান (পিতা: হারুনুর রশীদ)। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে তাদের সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে কাছে গিয়ে খোঁজ নেন। এ সময় তিনি দেখতে পান, তারা স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ পিরিচ মার্কা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
পরে খবর পেয়ে মাদারগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এবং মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে বকশিগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।