খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মনোহরদীতে পুলিশ অভিযানে ইয়াবাসহ নিতাই আটক, ১৫ দিনের জেল

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
মনোহরদীতে পুলিশ অভিযানে ইয়াবাসহ নিতাই আটক, ১৫ দিনের জেল

মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে বুধবার (০৪/০৩/২০২৬) পুলিশ অভিযান চালিয়ে নিতাই নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসনের তৎপরতায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে আবারও মাদকদ্রব্য থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পুলিশ ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদী অঞ্চলে মাদক প্রবণতা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসন স্থানীয় বাসিন্দাদের মাদক সংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

জানানো হয়েছে, যে কোনো তথ্য প্রদান করলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এ উদ্যোগে ‘শাহাবুলের বাসা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানা গেছে, যেখানে সাধারণ মানুষ নিরাপদ ও গোপনভাবে মাদকের তথ্য দিতে পারেন। প্রশাসন আরও জানায়, মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের আশা, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে এলাকার যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে এবং সমাজ আরও বাসযোগ্য হয়ে উঠবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।