খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দীর্ঘদিন ক্যামেরার বাইরে  থাকা বুললীকে শ্রীঘ্রি ফিরবেন কাজে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
দীর্ঘদিন ক্যামেরার বাইরে  থাকা বুললীকে শ্রীঘ্রি ফিরবেন কাজে

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী দীর্ঘদিন ক্যামেরার বাইরে   এমনকি গণমাধ্যমকেও আড়াল করে চলছিলেন তিনি। রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তিতেও দেখা যায়নি তাকে। তবে বুবলী অভিনীত সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছেন। আর এ সবকিছুর মূলে থাকায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া। সম্প্রতি এক কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। মেয়ের বাবা হয়েছেন শাকিব খান।

এরপর শবনম বুবলীর মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রে ওঠে। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বুবলীর কাছ থেকে।

ঢাকাইয়া দেবদাস সিনেমার নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, শবনম বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কুরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’ সিনেমা।

পরিচালক জাহিদ হোসেন বলেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষাতেও সংলাপ দেবেন অভিনেতা-অভিনেত্রী।

বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।