খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রকস্টার এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
রকস্টার এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে আজমান রুশো পরিচালিত সিনেমাটি।

বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তারা লিখেছে, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার “রকস্টার” আসছে চরকিতে।’

ঈদে মুক্তির পর ‘রকস্টার’ দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি নতুন করে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।

রকস্টার নির্মাতা আজমান রুশোর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণের পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে আগুন নামের এক সংগীতশিল্পী। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রক সংগীতকে বেছে নেয় সে। প্রতিভা ও পরিশ্রমে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার জটিলতায় তার জীবন একসময় করুণ পরিণতির দিকে মোড় নেয়।

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবির।সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের কণ্ঠে ব্যবহৃত গানগুলোর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া পান্থ কানাই ও অংকন কুমারের কণ্ঠে আরও দুটি গান রয়েছে সিনেমাটিতে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।