খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হলিউড তারকা ম্যাট ডেমনের বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
হলিউড তারকা ম্যাট ডেমনের বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: হলিউড তারকা ম্যাট ডেমনের ক্যারিয়ারে সফল ছবির তালিকা দীর্ঘ। তবে এই সাফল্যের মাঝেও একটি অপূর্ণতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সম্প্রতি ‘দ্য ওডিসি’-র প্রচারে ভারতে এসেছিলেন ম্যাট ডেমন। তখনই তার মনের অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।

ম্যাট ডেমন জানিয়েছেন তিনি পরিচালক শেখর কাপুরের সঙ্গে কাজ করতে চান। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই আক্ষেপ এখনও মেটেনি। সেই ইচ্ছার কথা মন থেকে মুছে ফেলতে পারেননি অভিনেতা। বরং তার সাধ, সুযোগ পেলে শেখর কাপুরের ছবিতে অভিনয় করতে চান।

অভিনয় জীবনের শুরুতে বিশ্বের বহু অভিনেতার মতো তিনিও শেখর কাপুরের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতেন। সেই সময় শেখর কাপুর পরিচালিত ‘দ্য ফোর ফেদার্স’ ছবিতে অভিনয়ের সুযোগও এসেছিল তার কাছে। কিন্তু অন্য একটি ছবির শুটিংয়ের কারণে কাজটা হয়নি। অভিনেতার কথায়, ‘সুযোগ বারবার আসে। তখন সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছে।

ডেমন জানান, সেই সময় তিনি ‘বোর্ন’ সিরিজের একটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। শিডিউল মেলেনি বলেই ‘দ্য ফোর ফেদার্স’-এ অভিনয় করা সম্ভব হয়নি। সেই সুযোগ হাতছাড়া হওয়াকে তিনি এখনও নিজের ক্যারিয়ারের অন্যতম বড় আফসোস বলে মনে করেন। তার কথায়, ‘এটা প্রায় ২০ বছরের পুরনো একটা ঋণের মতো, যা এখনও আমার সঙ্গে রয়ে গেছে। সুযোগ পেলে অবশ্যই শেখর কাপুরের সঙ্গে কাজ করতে চাই।ম্যাট ডেমনের ইচ্ছার কথা জেনে আপ্লুত শেখরও। তিনি জানিয়েছেন, ম্যাটের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেলে তিনিও অত্যন্ত খুশি হবেন।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।