খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দর্শকদের এত ভালবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে: রুনা লায়লা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
দর্শকদের এত ভালবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে: রুনা লায়লা

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট করলেন রুনা লায়লা। শুক্রবার (২৪ জুলাই) একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তার কনসার্ট। সঙ্গে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

৭৪ বছর বয়সেও তিনি যেভাবে গেয়েছেন, তাতে মুগ্ধ উপস্থিত দর্শক-শ্রোতারা। ওই কনসার্ট নিয়ে অনেকেই ভালোলাগা প্রকাশ করেছেন। বিষয়টি নজরে পড়েছে রুনা লায়লারও। তাই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী।

আজ এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, আমার প্রতি এত ভালোবাসা জানানোর জন্য। আমি সত্যিই সম্মানিত। বাংলাদেশে থাকতে পেরে, বাংলাদেশে গাইতে পেরে আমি গর্বিত; শুধু বাংলাদেশই নয়, ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। অনেক মানুষ আমার ভক্ত, তাদের দোয়া ও ভালোবাসায় আমি এতদূর এসেছি।

শিল্পকলার কনসার্ট প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘কদিন আগে একটি কনসার্ট করেছি। এরপর থেকে যত মেসেজ ও মন্তব্য পেয়েছি, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের জন্যই আমি গেয়ে যেতে চাই। কারণ আপনাদের আমি ভালোবাসি। এটাও জানি, আপনারা আমাকে এবং আমার গানকে কতটা ভালোবাসেন। দুর্ভাগ্যজনকভাবে যেখানে কনসার্ট হয়েছে, সেখানে জায়গার সংকুলান হয়নি। ৭৫০ জনের বেশি মানুষের জায়গা ছিল না। আশা করছি, শিগগিরই আরো বড় পরিসরে কনসার্ট করব। যেখানে অনেক অনেক মানুষ উপস্থিত থাকতে পারবেন। সেরকম সুযোগ নিশ্চয়ই পাব, যেখানে সবার জন্য গাইতে পারব।

রুনা লায়লার মন্তব্য থেকে অনুমান করা হচ্ছে, অচিরেই হয়তো ঢাকায় ফের কনসার্ট করবেন উপমহাদেশের এই কিংবদন্তি তারকা এদিকে রুনা লায়লা এবার গান শোনাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।