কালীগঞ্জের জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সফলতার সাথে কৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরের অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। ১৯ আগস্ট, বুধবার কালীগঞ্জের বিখ্যাত ‘জামালপুর ডিগ্রী কলেজ মাঠে’ এই জাকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। জামালপুর কলেজ কলেজের আয়োজনে কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানিয়েছে, জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবং তাদের ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রেরণাদায়ী করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার সামগ্রী।



আপনার মতামত লিখুন