খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জের জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

জাকারিয়া আল মামুন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
কালীগঞ্জের জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সফলতার সাথে কৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরের অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। ১৯ আগস্ট, বুধবার কালীগঞ্জের বিখ্যাত ‘জামালপুর ডিগ্রী কলেজ মাঠে’ এই জাকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। জামালপুর কলেজ কলেজের আয়োজনে কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন‌ কালিগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানিয়েছে, জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবং তাদের ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রেরণাদায়ী করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার সামগ্রী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।