খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তারকাদের বড়দিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ
তারকাদের বড়দিন

ঋতুর বিচারে এই অঞ্চলের দিনগুলো বেশ ছোট এখন। অথচ হুট করেই যেন আজকের দিনটি বড় হয়ে উঠলো ভারত-বাংলাদেশের তারকাদের কাছে! কারণ আজ (২৫ ডিসেম্বর) খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ থেকে বলিউড, টলিউড বা ঢালিউড তারকারাও সামিল হন এই উদযাপনে।

বড়দিনের আনন্দ উদযাপনে বলিউড তারাকারা সবসময়ই এগিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে সোহা আলী খান, পরিণীতি চোপড়া, ভূমি পেড়নেকর- প্রত্যেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিনের উদযাপনকে ভক্তদের সাথে শেয়ার করেছেন।

প্রিয়াংকা চোপড়ার পাকাপোক্ত নিবাস এখন মার্কিন মুল্লুকে। সেখানে স্বামী নিক জোনাস এবং একমাত্র সন্তান মালতীকে নিয়ে বড়দিন পালন করছেন। ২৫ ডিসেম্বর (বুধবার) বড়দিনে একটি ‘স্টকিংস’ (লম্বা মোজা)-এর ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্টকিংসটি যতটা না সুন্দর তারচেয়ে অনেক বেশি দুষ্টু দেখাচ্ছে।

প্রিয়াংকার বোন পরিণীতি চোপড়া এবারের বড়দিন পালন করছেন লন্ডনে। স্বামী রাঘব চাড্ডার সাথে একটি ছবি শেয়ার করেছেন। তিনি নিজের লিভিং রুমের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে টিভির পাশে বড়দিন উপলক্ষে মোমবাতি জ্বলছে। আরেকটি ভিডিওতে বড়দিন উপলক্ষে বানানো কেক দেখা যাচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে ভিডিও’র ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাস। এদিকে সোহা আলী খান একটি ক্রিসমাস ট্রি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার বাড়িতে বড়দিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করছেন সোহা। ক্যাপশনে লিখেছেন, ‘এই বছরের সেরা সময় এটি। আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা। একটি ছবিতে দেখা যাচ্ছে সোহা এবং তার স্বামী কুনাল মেয়ের গালে চুমু খাচ্ছেন।

প্রীতি জিনতা একটি ছবি শেয়ার করেছেন বড়দিনে। যেখানে দেখা যাচ্ছে, একটি ফার্মে তার দুই সন্তান জিয়া ও জয় চমৎকার সময় কাটাচ্ছে।
ভূমি পেড়নেকর বড়দিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, বিশাল সাইজের একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন সোহা। বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে সেটি। বড়দিনে শিল্পা শেঠি একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সান্তা যখন ম্যাজিক দেখায়, তখন সেটিকে বাস্তব মনে হয়! আমাদের বাচ্চাদের চোখে এমন বিস্ময় নিয়েই বড়দিন আসুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।