খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনিয়মিত রিচি সোলায়মান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১:৪১ অপরাহ্ণ
অনিয়মিত রিচি সোলায়মান

অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার উদ্যোক্ত হিসেবে যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। রাজধানীর উত্তরায় একটি বিউটি স্যালুন চালু করেছেন রিচি সোলায়মান। ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত। আপাতত এখানেই বেশি সময় ব্যয় করবেন বলে জানিয়েছেন এই অভিনয়শিল্পী। অভিব্যক্তি প্রকাশ করে রিচি সোলায়মান বলেন, এই যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান মন দিয়ে পরিচালনা করতে চান রিচি সোলায়মান। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, আমি যখন অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত প্রাণ হিসেবেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন-পালন ছাড়া বাকি সব বন্ধ করে দিয়েছি। কারণ তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটা নিয়ে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে এটা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবোই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব। উদ্যোক্ত হওয়ার মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন রিচি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে। এদিকে রিচি জানান, কিছুদিনের মধ্যেই ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন তিনি। যেখানে রিচি’র সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।