খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৪১ অপরাহ্ণ
প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

লিভ-টুগেদার নিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বক্তব্যের জন্য অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির নামক একজন ব্যক্তি। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে শনিবার (২৮ ডিসেম্বর) তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, আপনি (স্বাগতা) হাসান আজাদ নামক এক ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন এবং যা বিগত ১ বছর ধরে করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন। পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহও দিয়েছেন।

যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী সেই হিসেবে আপনার জানা আছে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্য লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। আপনি হারাম বিষয়টি নিজে করে অন্যকে করার জন্য উৎসাহ দিয়ে আসছেন। যার কারণে ব্যভিচারের মাত্রা বেড়ে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। আপনার এমন কথাবার্তার কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। আমার মক্কেল একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়ার কারণে আমার মোয়াক্কেলের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে। যার কারণে সংক্ষুদ্ধ হয়ে আপনার প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

অতএব নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা আমার মক্কেলকে অবহিত করবেন। অন্যথায় ধর্মীয় অনুভূতি আঘাতদানকারী ওই বক্তব্যের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যার দায়ভার আপনার ওপর বর্তাবে।

জানা গেছে, সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বাগতা সমাজে লিভ-টুগেদার নরমালাইজ হবে, ইনশা আল্লাহ এমন একটি বক্তব্য দেন। যা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।