খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

একবিংশ শতাব্দীর বিশ্বসেরা অভিনেতার তালিকায় ইরফান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
একবিংশ শতাব্দীর বিশ্বসেরা অভিনেতার তালিকায় ইরফান

ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শতাব্দীর সেরা অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে বিশ্বের ৬০ জন অভিনেতা। তালিকায় উঠে এসেছে মাত্র একজন ভারতীয় অভিনেতার নাম। আর তিনি হলেন অকাল প্রয়াত ইরফান খান। 

অবাক হচ্ছেন কি? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান নন, সেখানে সেরা অভিনেতা হিসেবে ইরফান খানের নাম উঠে এসেছে।

তালিকার ৪১ নম্বরে রয়েছে এই অভিনেতার নাম। ২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে এই অভিনেতা মারা যান।

১৯৮০ সাল থেকে ২০০০ সাল, তিনি যুদ্ধ করেছেন বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে। ২০০১ সালে আসিফ কাপাডিয়ার সিনেমা ‘দ্য ওয়ারিওর’ তাকে বড় ধরণের সাফল্য এনে দেয়।

 

ইরফানের জন্ম ভারতের রাজস্থানে। এই সিনেমায় রাজস্থানের একজন যোদ্ধা হিসেবে ইরফানের ‘অটল দৃঢ়তা’র প্রসংশা করেছে পত্রিকাটি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তিগমাংশু ধুলিয়ার ক্রাইম ড্রামা ‘হাসিল’,  ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের  গ্যাংস্টার ড্রামা ‘মকবুল’ এবং ২০০৬ সালে মীরা নায়ারের রোমান্টিক ড্রামা ‘দ্য নেমসেক’-এ ইরফান তার অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন।

তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লাইফ ইন আ মেট্রো’, ‘দ্য দার্জিলিং লিমিটেড’, ‘স্লামডগ  মিলিয়নিয়ার’, ‘লাইফ অব পাই’, ‘ দ্য লাঞ্চবক্স’, ‘কিসা’, ‘হায়দার’, ‘পিকু’ ‘তালভার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘দ্য সং অব স্করপিয়নস’, ‘কারওয়ান’, ‘আংরেজি মিডিয়াম’।ইরফান খান
দ্য ইন্ডিপেন্ডেন্ট নির্বাচিত প্রথম সেরা ১০ অভিনেতার মধ্যে রয়েছে আরেক প্রয়াত অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান। তিনি মারা যান ২০১৪ সালে মাত্র ৪৬ বছর বয়সে। তিনি ২১ শতকের সেরা অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন। ২ নাম্বারে আছেন এমা স্টোন। সেরা অভিনেতার তালিকায় ৩ নাম্বারে আছেন ড্যানিয়েল ডে লুইস। ৪ নাম্বারে আছেন ডেনজেল ওয়াশিংটন। এছাড়া ৫-১০ নাম্বারে আছেন যথাক্রমে নিকোল কিডম্যান, ড্যানিয়েল কালুইয়া,  সং কাং হো, কেট ব্ল্যানচেট, কলিন ফারেল ও ফ্লোরেন্স পুগ।

সূত্র: হিন্দুস্তান টাইমস   

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।