খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অহনা এখন কোথায়?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
অহনা এখন কোথায়?

সারা বছর শুটিংপাড়ায় ব্যস্ত সময় কাটে অহনার। হঠাৎ শোনা যায়, অভিনয় ছেড়ে দেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়ে নিরব হয়ে গেছেন এই অভিনেত্রী। অবশেষে জানা গেছে, সৌদি আরবে চলে গেছেন তিনি। অহনার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার সৌদি আরব যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই ব্যক্তি জানিয়েছেন অহনা ওমরাহ করতে সৌদি গেছেন। গত ২৫ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে তিনি তেমন কাউকেই কিছু জানাননি।

বেশিরভাগ ক্ষেত্রেই তারকারা ওমরাহ পালনে গেলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। সবাই তার ওমরাহর ছবির অপেক্ষায় ছিলেন। কিন্তু এখনও ছবি না পেয়ে অনেকে তাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, সত্যিই কি বিনোদন অঙ্গনকে বিদায় জানাচ্ছেন এই অভিনেত্রী। কদিন আগে হঠাৎ গুঞ্জন ওঠে, বিয়ে করেছেন অহনা। এমনকি এক সহশিল্পীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়ায়। পরে সেসব সত্য কি না খতিয়ে দেখেননি নাটকপাড়ার কেউ। জানা গিয়েছিল সম্পর্কের পরিণতি টানতে একত্রে বসেছিল দুই পরিবার। সেসময় জানা গিয়েছিল, তারা বিয়ে করতে যাচ্ছেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি অহনা ও শামীম হাসান।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।