খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আলোচনার ঝড়

সুইমিংপুলে শিখর ধাওয়ান-হুমার অন্তরঙ্গ ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
সুইমিংপুলে শিখর ধাওয়ান-হুমার অন্তরঙ্গ ছবি ভাইরাল

২০২৩ সালেই আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের। যদিও ২০২০ সাল থেকেই আলাদা থাকছিলেন তারা। বিচ্ছেদের পরপরই এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন নারীর সম্পর্ক নিয়ে শোনা গেছে নানা জল্পনা। গত বেশ কয়েকদিন ধরেই ফিসফাস শোনা যাচ্ছিল, বলি-অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সম্প্রতি সুইমিংপুলে দু’জনের গোসলরত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে।

২০২২ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল ‘ডাবল এক্স এল’ ছবিটি। যেখানে প্রধান ভূমিকায় দেখা গেছে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশিকে। ছবিতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন শিখর ধাওয়ান। আর এরপরই শোনা গিয়েছিল, হুমাকে নাকি পছন্দ করেন শিখর। অন্যদিকে হুমারও নাকি এই সম্পর্কে কোনো আপত্তি নেই। এরকম আবহে এসব ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জল্পনা। ব্যাপারটা আসলে কী? সত্যিই কি প্রেম করছেন শিখর-হুমা? না। তারা একসঙ্গে সুইমিংপুলে সময়ও কাটাননি। এমনকি ঘনিষ্ঠ ছবিও তোলেননি! তাদের ভাইরাল হওয়া এই ছবিও নাকি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-এর কারসাজি! এআই ব্যবহার করেই তৈরি হয়েছে এই ছবি। যা নিয়ে ভক্তদের মাঝেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অনেকেই শিখর ও হুমাকে সুইমিংপুলে একসঙ্গে দেখে অভিনন্দন জানাচ্ছেন। তাদেরকে সম্পর্কের জন্য শুভকামনাও জানিয়েছেন। আদতে এসবই মিথ্যা। তাদের দু’জনের ঘনিষ্ঠ সেই ছবি এআই-এর তৈরি। আপাতত দু’জনও নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।