খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৮২তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
৮২তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)-সহ সর্বাধিক চারটি পুরস্কার জিতলো ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ-ইংরেজি ভাষার ছবির স্বীকৃতিও পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। এছাড়া সেরা মৌলিক গান হয়েছে এই ছবির ‘এল মাল’। বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।

‘এমিলিয়া পেরেজ’ ছবির কলাকুশলীরা

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা

সেরা চলচ্চিত্র (ড্রামা)

দ্য ব্রুটালিস্ট (এ২৪)

সেরা অভিনেতা (ড্রামা)

অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী (ড্রামা)

ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)

এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)

সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)

ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)

সেরা পার্শ্ব অভিনেতা

কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)

সেরা পার্শ্ব অভিনেত্রী

জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

সেরা পরিচালক

ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)

সেরা চিত্রনাট্য

কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র

ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র

এমিলিয়া পেরেজ (ফ্রান্স)

সেরা মৌলিক আবহ সংগীত

চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)

সেরা মৌলিক গান

এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট

উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)

ভায়োলা ডেভিস

টেলিভিশন বিভাগ

সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগান (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)

হিরোয়ুকি সানাদা (শোগান)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)

অ্যানা সোয়াই (শোগান)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)

হ্যাকস (এইচবিও/ম্যাক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)

জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)

জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি

বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)

কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)

জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি) 

সেরা পার্শ্ব অভিনেতা

তাদানোবু আসানো (শোগান)

সেরা পার্শ্ব অভিনেত্রী

জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)

সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স

আলি ওয়াং (আলি ওয়াং: সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স)

ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)

টেড ড্যানসন

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।