খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুমুতেই উড়ে গেলো ডিভোর্স

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
চুমুতেই উড়ে গেলো ডিভোর্স

হলিউড তারকাদম্পতি জাস্টিন বিবার ও বাহিলি বিবার বেশ সুখেই ছিলেন। হঠাৎ ছড়িয়ে পড়ে তাদের সংসারে নাকি ভাঙন আসতে চলেছে। সে নিয়ে অবশ্য চুপ ছিলেন দুই তারকাই। তবে সম্প্রতি বিচ্ছেদের এই গুঞ্জন থামাতে সরব হলেন তারা। আর কোনো বক্তব্যে নয়, চুমুকেই বানালেন নিজেদের সুখে শান্তিতে থাকার প্রতীক।

স্ত্রীর গলায় মিষ্টি এক চুমু দিয়ে চলমান ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জাস্টিন বিবার। ৪ জানুয়ারি শনিবার জাস্টিন একটি সেলফি শেয়ার করেন। সেখানে দেখা যায় তিনি বাহিলির গলায় চুমু খাচ্ছেন। বাহিলি মৃদু হাসি দিয়ে ছবির দিকে তাকিয়ে আছেন। এই মিষ্টি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাদের সম্পর্কের দৃঢ়তা দেখে প্রশংসা করছেন।

এর আগে ৩০ ডিসেম্বর বাহিলি এক টিকটক ভিডিও পুনঃশেয়ার করে তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‌‘ইন্টারনেটে আপনাদের সবাইকে’। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি যোগ করেছিলেন তিনি। যা দেখে অনেকে মনে করেছিলেন যে তিনি তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো গুজবের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে জাস্টিনের চুমু দেয়া ছবিটি সব গুঞ্জনকে স্পষ্টভাবেই উড়িয়ে দিয়েছে। ২০১৮ সালে বিয়ে করা এই দম্পতি একাধিকবার বিচ্ছেদের গুজবে পড়েছেন। কিন্তু তারা কখনও এগুলো নিয়ে গুরুত্ব দেননি।

 

২০২৪ সালে জাস্টিন এবং বাহিলি তাদের প্রথম সন্তান জ্যাক ব্লুজ বিবারের আগমন ঘোষণা করেন। তারপর থেকেই তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে গোপন রেখেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।