খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিকোল কিডম্যানের বেবিগার্ল নিয়ে কেন এত উন্মাদনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
নিকোল কিডম্যানের বেবিগার্ল নিয়ে কেন এত উন্মাদনা

নতুন বছরে আলোচিত সিনেমা হিসেবে উঠে এসেছে ‌এরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’র নাম। ২৫ ডিসেম্বর মুক্তি পেয়ে ছবিটি বিশ্বের নানাপ্রান্তে দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে। ছবিটির গল্প তৈরি করেছেন ও পরিচালনা করেছেন হালিনা রেইন। তিনি ৩০ বছর আগের সুপারহিট ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমার স্মৃতিকেই যেন মনে করিয়ে দিতে চেয়েছেন এই সিনেমা দিয়ে। কিংবা সময়ের স্রোতে সমাজ ও ভাবনাগুলো কতোটা বদলেছে সেটাও বলার চেষ্টা করেছেন। সিনেমাটি যৌনতা, আনন্দ এবং আত্ম-অনুসন্ধানকে গভীরভাবে অন্বেষণ করার জন্য সাম্প্রতিক সময়ে অন্যতম স্মার্ট সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি সেই সিনেমাগুলোর মধ্যে একটি যা দর্শকদের সহানুভূতি এবং অনুভূতির সঙ্গে সম্পর্কের জটিলতা এবং আত্ম-অন্বেষণ সম্পর্কে নতুন দৃষ্টিকোণ প্রদান করে। নানা কারণে ছবিটি মুক্তির পর বেশ উন্মাদনার জন্ম দিয়েছে।

সমালোচকদের প্রশংসা : সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে। সমালোচকরা ছবির অভিনেত্রী নিকোল কিডম্যানের অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন। রটেন টমেটোজে প্রশংসিত হয়ে সিনেমাটির রেটিং এসেছে ৭৮%। আইএমবিডিতে এটি রেটিং পেয়েছে ১০ এর মধ্যে ৬। যা বাড়ছেই ক্রমশ। সিনেমাটি ‌‌‘বি’ রেটিং পেয়েছে সিনেমাস্কোর থেকে।

উৎসবে বাজিমাত : এটি গত বছর ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। নিকোল কিডম্যান ভলপি কাপ পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। এছাড়াও সিনেমাটি ২০২৪ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রিমিয়ার হয় এবং ন্যাশনাল বোর্ড অফ রিভিউয়ে ২০২৪ সালের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নেয়। সেইসঙ্গে কিডম্যানকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়।

বক্স অফিস সংগ্রাম : সিনেমাটি তুলনামূলক বেশ কম হলে প্রদর্শিত হচ্ছে। সে তুলনায় অনেক ভালো সাড়া ফেলেছে বক্স অফিসে। নিকোল কিডম্যানের সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে ২,১৬৪টি সিনেমা হলে ৪.৫ মিলিয়ন ডলার আয় করেছে। এই আয় প্রথম সপ্তাহের সমান। অর্থাৎ ছবিটি দর্শক হারায়নি বরং একইতালে দর্শক ধরে রাখতে পারছে। ধারণা করা হচ্ছে সিনেমাটি সামনে আরও দর্শক পাবে।

জীবনবোধের গল্প ও অসাধারণ নিকোল কিডম্যান : সিনেমার পর্দায় বরাবরই অনিন্দ্য অভিনেত্রী নিকোল কিডম্যাান। অনেকদিন পর তিনি ফিরে এসেছেন নতুন চরিত্র নিয়ে। এ চরিত্রে নিজেকে উজার করে দিয়েছেন তিনি। দাগ কেটেছেন ভক্তদের মনে। নিকোল কিডম্যান ছবিতে রোমি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি সফল কোম্পানির সিইও। তিনি তার স্বামী জ্যাকব (অ্যান্টোনিও বান্দেরাস) এবং দুই কিশোরী মেয়ের সঙ্গে সুখী জীবনযাপন করেন।

নিকোল কিডম্যানের বেবিগার্ল নিয়ে কেন এত উন্মাদনা

রোমির জীবন পাল্টে যায় যখন তিনি স্যামুয়েল নামক এক নতুন ইন্টার্নের সঙ্গে পরিচিত হন। এই চরিত্রে হ্যারিস ডিকিনসন অভিনয় করেছেন। স্যামুয়েল কাজ করতে এসে রোমির জীবনে প্রভাব ফেলতে শুরু করেন। রোমি বুঝতে পারেন এ তরুণ ইন্টার্নের কাছ থেকে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। স্যামুয়েলের ব্যক্তিত্ব বা নৈকট্যলাভের চিন্তা তাকে উত্তেজিত করে রাখে। সিনেমাটি মূলত বয়সের পার্থক্য এবং লিঙ্গভেদে সম্পর্কের বিপরীত ভাবনাগুলোর দিকে ফোকাস করেছে। নিকোল কিডম্যান সাধারণত এমন চরিত্রে দারুণ অভিনয় করেন যা দ্বিধা দ্বন্দ্ব বা চারিত্রিক বুদ্ধিমত্তাকে ফোকাস করে। এ ছবিতেও তেমনই অনবদ্য ছিলেন নিকোল। তবে ছবিতে তার লুক-পোশাক একটু বেশি সাদামাটা বলে দাবি করেছেন অনেকে। ছবির গল্প অনুযায়ী উত্তেজনা ফুটিয়ে তোলার মতো লুক আসেনি নিকোল কিডম্যানের চরিত্রে।

এরোটিক থ্রিলারের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন : বেবিগার্ল সিনেমাটি এরোটিক থ্রিলারের ঐতিহ্যকে ভেঙে নতুনভাবে শারীরিক সম্পর্কে আবিষ্কারের চেষ্টা করেছে। এর গল্পে যৌনতার বিভিন্ন দিক, আবেগ এবং সম্পর্কের জটিলতা একেবারে নতুন ও স্বতন্ত্রভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে রোমান্টিক দৃশ্যগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ফ্যান্টাসি : এই সিনেমাটি একটি ফ্যান্টাসিও বটে। যা দেখায় কীভাবে প্রাপ্তবয়স্করা তাদের জটিল আবেগ এবং শারীরিক ইচ্ছাগুলো মোকাবিলা করতে পারে। সিনেমার প্লটটি সেই বাস্তবতা এবং কল্পনা একত্রিত করে যা প্রতিটি চরিত্রের মনের মধ্যে লুকানো আবেগ খেলা করে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।