খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছে

বলিউড বাদশা শাহরুখ খান ও বক্স অফিস বাজিমাত করা নির্মাতা মধুর ভাণ্ডারকর- এ দুই মহারথী এক হলে আলোড়ন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। খ্যাতিমান এ নির্মাতা নাকি কিং খানকে পুলিশ রূপে তুলে বড়পর্দায় ধরতে চান। শুরুতে বলা হয়েছিল এটি গুঞ্জন। এবার পরিচালক নিজেই এ নিয়ে কথা বলেছেন।

বেশ বছর কয়েক আগে শোনা গিয়েছিল, ‘ইন্সপেক্টর গালিব’ চরিত্রটির জন্য মধুর ভাণ্ডারকরের পছন্দ ছিল শাহরুখ খানকে। কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিনেমা।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মধুর ভাণ্ডারকর এ বিষয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘সেই সিনেমাটি এখনো আমার হাতে আছে। এর চিত্রনাট্যটা দারুণ ছিল। সিনেমাটি বানানোর খুবই ইচ্ছা ছিল। উত্তরপ্রদেশের পুলিশের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। কিছু শেষমেশ হয়ে উঠল না। ২০১৮ সালে ভেবেছিলাম। কিন্তু তারপর তো করোনা মহামারি হানা দিল। এরপর আর যোগাযোগ করা হয়নি।

সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি আর কখনোই ‘ইন্সপেক্টর গালিব’ রূপে দেখা যাবে না শাহরুখকে? এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করেননি নির্মাতা মধুর। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনো একদিন নিশ্চিতভাবেই সিনেমাটি করব। অ্যাকশনে ভরপুর একটা ছবি হবে। যেদিন হবে, এটাই সঠিক সময়, সেদিন বানাবোই।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।