খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!

জুলাই আন্দোলন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘দ্য রিমান্ড’। আশরাফুর রহমানের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ। এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘দ্য রিমান্ড’। বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে। তবে অজ্ঞাত কারণে এখনও সনদপত্র পায়নি ছবিটি। বোর্ডের সদস্যরা শিগগিরই সিনেমাটি ছাড়পত্র দেবেন বলে আশাবাদী প্রযোজক বেলায়েত হোসেন। সম্প্রতি ‘ফ্যাসিজমমুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রটির অংশ বিশেষ প্রদর্শনের লক্ষ্যে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও আগ মুহূর্তে বাধা দেন বাংলা একাডেমির ডিজি।

মম ও আবির

 

এ প্রসঙ্গে অভিনেতা আবির চৌধুরী বলেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটেছে। এটা বাঙালিদের অনন্য অর্জন। এই অর্জনকে দালিলিক রূপ দিতে পরিচালক আশরাফুর রহমান ভাই সিনেমাটি নির্মাণ করেছেন। আমি এই সিনেমার একটা অংশ হতে পেরে গর্বিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘ওরা ১১ জন’ যেমন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আগামী প্রজন্মের কাছেও ‘দ্য রিমান্ড’ জুলাই বিপ্লবের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। প্রযোজক চান সিনেমাটি দ্রুত সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। আক্ষেপ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘বাংলা একাডেমিতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় অজানা কারণেই। অন্যদিকে, সেন্সর বোর্ডও সনদ দিচ্ছে না। আমরা দর্শকদের সিনেমাটি দেখাতে চাই।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।