খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মারা গেছেন অভিনেতা সুদীপ পাণ্ডে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
মারা গেছেন অভিনেতা সুদীপ পাণ্ডে

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে মারা গেছেন ভোজপুরি অভিনেতা ও প্রযোজক সুদীপ পান্ডে৷ অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সুদীপ। তার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তার পরিবার ও অনুরাগীরা। গতকাল বুধবার বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুদীপ ২০০৭ সালে ‘ভোজপুরিয়া ভাইয়া’ ছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। দ্রুত একজন অ্যাকশন তারকা হিসেবে পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। ‘প্যায়ার মে’, ‘বলওয়া’ এবং ‘ধরতি’র মতো কিছু ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন সুদীপ।

২০১৯ সালে তাকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’-এ দেখা গিয়েছিল । সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু তা আর শেষ করা হল না৷ হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় অভিনেতাকে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।