খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে যেসব সিনেমা

৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ১১ জানুয়ারি শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘মারিয়া’। এশিয়ান কম্পিটিশন বিভাগে বিকেল ৫টায় দেখানো হবে ফিলিপাইনসের সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানারোমা : ফুল লেনথ্ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’। এটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও আছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ফ্রান্স, জার্মানি ও টোগোর যৌথ প্রযোজনার সিনেমা ‘টোগোল্যান্ড’। একই বিভাগে বিকেল ৫টায় দেখানো হবে সৌদি আরবের সিনেমা ‘… সিগনোর’। বাংলাদেশ প্যানারোমা: ট্যালেন্ট বিভাগে সন্ধ্যা ৭টা থেকে ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘নো ল্যান্ডস টক’, পরিচালনায় রাশেদুল রনি; ‘রাজিয়া’, পরিচালনায় আরফিন ইসলাম; ‘গ্রো উইথ দ্য ফ্লো’, পরিচালনায় ফাতিহা তৈয়ারা; ‘এ লেজি নুন’, পরিচালনায় মনন মুনতাকা; “ম’আদার”, পরিচালনায় সিজান আজমির এবং ‘পৈতৃক ভিটা’, পরিচালনায় মোবারক হোসেন।

শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ফিলিপাইনসের সিনেমা ‘আন্ডার আ পিয়াআ মুন’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে দুপুর ১টায় দেখানো হবে চীনের সিনেমা ‘আই লাভ ইউ, টু দ্য মুন, অ্যান্ড ব্যাক’। বিকেল ৩টা ৩০ মিনিটে এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে কাজাখস্তানের সিনেমা ‘ডিল অ্যাট দ্য বর্ডার’। বাংলাদেশ প্যানারোমা: ফুল লেনথ্ বিভাগে বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘শরতের জবা’। এটি নির্মাণ করেছেন কুসুম শিকদার, পাশাপাশি প্রধান চরিত্রেও দেখা গেছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া প্রমুখ।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সকাল ১০টা ৩০ মিনিটে এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে ইরান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার সিনেমা ‘মেলোডি’। একই বিভাগে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘ইসল অব স্ন্যাকস’। বিকেল ৪টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ক্রোয়েশিয়া, জার্মানি, মন্টিনিগ্রো ও সার্বিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘দ্য টাওয়ার অব স্ট্রেংথ’।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।