খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিচ্ছেদ জল্পনার মাঝে ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য অভিষেকের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
বিচ্ছেদ জল্পনার মাঝে ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য অভিষেকের

বি টাউনের চর্চিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম ছিল বলিউড। এখনও এই তারকা দম্পতিকে নিয়ে অপার কৌতূহল অনুরাগীদের। সত্যিই কি আলাদা থাকছেন তারা, ভাঙতে চলেছে তাদের সংসার- এমন নানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন অনুরাগীরা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের শুরুতেই মেয়ে-বউয়ের হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক।

 

এতে খানিকটা স্পষ্ট, একসঙ্গেই আছেন অভিষেক-ঐশ্বরিয়া। ২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন অভিষেক বচ্চন। সুপারস্টারের ছেলে হওয়াতে বাবা অমিতাভ বচ্চন, কখনও ঐশ্বরিয়ার সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এই অভিনেতাকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা প্রসঙ্গে নানান কথা বলেন অভিষেক। বাবা অমিতাভ তো বটেই, স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়েও বড় মন্তব্য করতে কার্পণ্য করেননি অভিষেক।

 

পরিবারের সাফল্য, কৃতিত্ব এবং গৌরবের বোঝা ক্যারিয়ারে শুরু থেকেই নাকি বয়ে বেড়াচ্ছেন অভিষেক। অভিষেক বলেন, ‘এটা কখনোই সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনেছি। আপনি যদি আমাকে আমার বাবার সাথে তুলনা করেন, আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। আপনি যদি আমাকে সেরাদের সাথে তুলনা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আমি এই মহান নামগুলির মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য।

 

অভিষেক বলেন, ‘আমার বাবা-মা-ই আমার বাবা-মা, আমার পরিবারই আমার পরিবার, আমার স্ত্রী-ই আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত। উল্লেখ্য, অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিং-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান ও অভিষেক ভার্মা। এছাড়াও, রেমো ডি’সুজার বি হ্যাপি-তে দেখা মিলবে অভিষেকের।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।