খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খাঁচায় বন্দি বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
খাঁচায় বন্দি বুবলী

ঢালিউডে নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নতুন বছরের শুরুতে তিনি হাজির হলেন নতুন সিনেমার পোস্টারে। সেখানে তাকে দেখা গেলো খাঁচায় বন্দি তিনি। পোস্টারটি বেশ রহস্য ছড়িয়েছে। নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

 

বুবলী কাজ করছেন ‘পিনিক’ নামের সিনেমায়। আসছে রোজার ঈদ টার্গেট করে সিনেমাটি তৈরি হচ্ছে। এ ছবিরই দ্বিতীয় পোস্টার প্রকাশ হয়েছে গতকাল। এর আগে ছবিটির ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। এবার বুবলী এলেন খাঁচা বন্দি হয়ে। কিন্তু কেন? সেই উত্তর এখনই দিতে রাজি নন বুবলী। বললেন, “গল্পটা বেশ ইন্টারেস্টিং। চরিত্রগুলোও ইউনিক। রহস্য আছে। সব প্রশ্নের জবাব মিলবে রোজার ঈদে ‘পিনিক’ মুক্তির পর। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবির গল্পে থাকবে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি। এটিকে পরিচালক মনস্তাত্ত্বিক থ্রিলার বলে পরিচিত করতে চান। তার ভাষ্য, ‘ছবিটি দর্শককে একটা ঘোরের জগতে নিয়ে যাবে। অনেক ভাবনার মধ্য দিয়ে বিনোদন দেবে।

 

ছবির পোস্টার নিয়ে বুবলী বলেন, ‘অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে। পিনিকে আমার চরিত্রটি তেমনই। দুটি পোস্টারেই পরিচালক আভাস দিয়েছেন রহস্যময় গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। আমি কাজটা করে খুব উপভোগ করছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে। ছবির প্রযোজক আশরাফ কিটো। এর চিত্রনাট্য তৈরি করেছেন আখিউজ্জামান মেনন। বুবলী-আজাদের সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।