খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিয়ে নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
বিয়ে নিয়ে জল্পনা

তমালিকা কর্মকার একসময় ছিলেন বেশ জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি তিনি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। নিয়মিত আরণ্যক নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করতেন। তবে প্রায় পাঁচ বছর আগে অভিনয়ের পাঠ চুকিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন সেখানেই বসবাস করেন তিনি। তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন, এই গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। কিন্তু নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি এতদিন এ বিষয়ে। এবার তমালিকা নিজেই দিলেন বিয়ের ইঙ্গিত! অভিনেত্রী সোমবার (২০ জানুয়ারি) একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন। ছবিতে প্রভীন নামের ব্যক্তির সঙ্গে আদুরে ঢঙে দেখা যায় তমালিকাকে। তবে কবে, কখন, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি তিনি।

প্রভীন ও তমালিকা
ছবিটি শেয়ার করার পর থেকে তার ভক্ত-শুভাকাঙ্খীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। তালিকায় আছেন মিডিয়া অঙ্গনের অনেকেই। এরমধ্যে নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, আঁখি আলমগীর, শ্যামল মাওলা, হৃদি হক অন্যতম।

প্রভীন ও তমালিকা
অবশ্য এর আগেও প্রভীনের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। কিন্তু তখন এত আলোচনা হয়নি। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেই বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তমালিকা ও প্রভীন

 

 

তবে তমালিকা ঘটা করে না জানালেও তার কাছের মানুষদের থেকে জানা যায়, বেশ আগেই বিয়ে করেছেন তিনি। প্রভীনের সাথে যুক্তরাষ্ট্রে গিয়ে তার পরিচয় হয়। এরপর প্রেম, অতঃপর বিয়ে করেন তারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।