খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনুমতি পাননি শ্রীদেবীর মেয়েরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
অনুমতি পাননি শ্রীদেবীর মেয়েরা

বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। কিংবদন্তি এই অভিনেত্রী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তারই পথ ধরে এখন তার মেয়েরাও বলিউডে ডিভা হয়ে উঠছেন। জানভী কাপুর এরইমধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছেন বেশ কয়টি সিনেমা দিয়ে। ছোট মেয়ে খুশি কাপুরও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন।

মায়ের মতোই দুই কন্য অভিনেত্রী হয়ে উঠার সুযোগ পেলেও কখনো তারা সিনেমার দেখার সুযোগ পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি কাপুর এই অজানা তথ্যই প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীদেবী মা হিসেবে কেন তাদেরকে তার সিনেমা দেখতে দিতেন না সেই কারণও।

খুশি ‘লাভেপ্যা’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। যেখানে তিনি আমির খানের ছেলে জুনাইদ খানের সঙ্গে অভিনয় করছেন। এই সিনেমার ট্রেলার ও গানের প্রতি দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সম্প্রতি সেই ছবির প্রচারণার জন্য ভিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন খুশি। সেখানেই তিনি মাকে নিয়ে অজানা কথাগুলো প্রকাশ্যে আনেন।

খুশি বলেন, ‘আমার মা আমাদের দুই বোনকে কখনো তার সিনেমাগুলো দেখার অনুমতি দিতেন না। মা লজ্জা পেতেন। তাই আমি আর জানভী আমাদের রুমে বসে সেগুলো গোপনে দেখতাম। আমরা অনেক সিনেমা দেখেছি, কিন্তু সবই গোপনে।’

খুশি কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা ‘লাভেপ্যা’ ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সিনেমায় আরও অভিনয় করেছেন গ্রুশা কাপুর, আশুতোষ রানা, তানভিকা পার্লিকার, কিকু শারদা এবং অন্যান্যরা। সিনেমাটি পরিচালনা করেছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির পরিচালক আদ্বৈত চন্দন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।