খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সোনু সুদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
সোনু সুদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আর্থিক দুর্নীতি মামলায় নামা জড়ালো বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদের। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন ভারতের পাঞ্জাবের লুধিয়ানার এক আদালত। সম্প্রতি লুধিয়ানা আদালতে একটি মামলা দায়ের হয়। যেখানে রাজেশ খান্না নামের এক আইনজীবী একটি আর্থিক জালিয়াতির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।  জানা গেছে, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ‌‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেন। সেই মামলায় সোনুকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজিরা দিতে যাননি। পরে বিচারক তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

তবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু। তিনি জানান যে, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক বা সংযোগ নেই। ইতোমধ্যেই আইনজীবীর মাধ্যমে যা করণীয়, করা হয়েছে।  এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি আরেকটি বিবৃতি দেবেন বলে জানিয়েছেন অভিনেতা। এও স্পষ্ট করেছেন যে, এই বিনিয়োগের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। কোনোভাবে যুক্তও নন। অভিনেতার মতে, অপ্রয়োজনীয় কারণে, শুধু সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করা হয়েছে। তিনি বলেন, এটা দুঃখজনক যে তারকারা সফট টার্গেটে পরিণত হয়েছে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।

 

তবে গ্রেপ্তার হতে পারেন- এমন খবরে উদ্বেগে রয়েছেন অভিনেতার ভক্তরা। করোনা মহামারির সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। কেউ কেউ তাকে ‘গরিবের মসিয়ে’ বলেও সম্বোধন করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।