খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মার্ভেল ইউনিভার্সে শাহরুখ?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০০ অপরাহ্ণ
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ?

শাহরুখ খান
যেনতেন লোক নয়, এই দাবি করেছেন পর্দার ‘ক্যাপ্টেন আমেরিকা’ অ্যান্থনি ম্যাকি। বলিউডের অন্য কোনও তারকা নয়, কেন শাহরুখ খানকেই তার পছন্দ? কারণ, ম্যাকির ভাষ্যমতে, ‘উনিই সেরা। ১৪ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। অ্যান্থনির পাশাপাশি সিনেমায় রয়েছেন হ্যারিসন ফোর্ডের মতো কিংবদন্তি অভিনেতা। তবে এবার ভারতীয় অভিনেতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পর্দার সুপারহিরো।

শাহরুখ খান
এর আগে, ২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান।

অ্যান্থনি ম্যাকি
তিনি বলেছিলেন, ‘আমরা যদি ভারতীয় কনটেন্ট সিনেমা বানাই সেক্ষেত্রে শাহরুখকে আমাদের নিতেই হবে। এদিকে ২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ সিনেমার পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘শাহরুখ খান একজন কিংবদন্তি। তাই  না?’শাহরুখ খান
এবার ফের মার্ভেল তারকার মুখে শাহরুখের প্রশংসা। স্বাভাবিকভাবেই গুঞ্জন জোরালো হয়েছে, তাহলে কি ভবিষ্যতে শাহরুখকে দেখা যাবে মার্ভেল বিশ্বে? এই উত্তর জানতে অবশ্য শাহরুখ ভক্তদের অপেক্ষা করতে হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।