খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হলিউড সিনেমায় কত পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
হলিউড সিনেমায় কত পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা

বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া নায়িকাদের মধ্যে প্রথম যিনি ১ কোটি রুপি পারিশ্রমিকের ঘর অতিক্রম করেছিলেন। তার হাত ধরেই হিন্দি চলচ্চিত্র অঙ্গনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়।

প্রিয়াঙ্কা শুধু বলিউড নয়, হলিউডেও সাফল্যের সঙ্গে একাধিক কাজ করেছেন। তিনি হলিউডেও সবচেয়ে বেশি বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা।

বিজ্ঞাপন

হলিউড সিনেমায় কত পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া তার নান্দনিক অভিনয় দিয়ে বলিউড ও হলিউড জয় করেছেন, সোশ্যাল মিডিয়াতেও প্রভাব বিস্তার করছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে তার বিপুল ফ্যান-ফলোয়ার রয়েছে। এ সমীক্ষা থেকে জানা গেছে, হলিউডে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা। ‘ফোর্বস’র প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের সিনেমা প্রতি নিয়ে থাকেন ৪০ কোটি রুপি। ‘অ্যামাজন প্রাইম’র ভিডিও ‘শো সিটাডেল’র জন্য এই বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না। ‘ফোর্বস’র রিপোর্ট অনুযায়ী, বলিউডে সিনেমা প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন ১৪-২০ কোটি রুপি। ২০১০ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার তুঙ্গে ছিল। তিনি একে একে ‘বরফি’, ‘ম্যারি কম’, ‘বাজিরাও মস্তানি’, ‘দিল ধাড়কান দো’র মতো সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এরপরই তিনি হলিউডে পাড়ি জমান। ক্রমেই কমতে থাকে প্রিয়াঙ্কার বলিউডের সিনেমার সংখ্যা।

হলিউড সিনেমায় কত পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা

 

প্রিয়াঙ্কার প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’ ব্যাপক আলোচনায় ছিল। সেটা ছিল ২০১৭ সাল। এরপর তাকে দেখা যায় ‘আ কিড লাইক জেক’, ‘ইসনট ইট রোমন্টিক’, ‘উই ক্যান বি হিরোস’, ‘দ ম্যাটরিক্স রিসারেকশন’, ‘লাভ এগেইন’র মতো সিনেমায়। বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পরই যে নায়িকার নাম আসবে, তিনি হলেন দীপিকা পাড়ুকোন। সিনেমা প্রতি তিনি নিয়ে থাকেন ১৫-৩০ কোটি রুপি। এরপরেই রয়েছে কঙ্গনা রানাউত ও ক্যাটরিনার নাম। দুজনেই সিনেমা প্রতি নিয়ে থাকেন প্রায় ২৫ কোটি রুপি। আলিয়া ভাট, অনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো নায়িকারা নিয়ে থাকেন ১০-২০ কোটির কিছুটা কম বেশি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।