খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সেই ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
সেই ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান

অবশেষে নীরবতা ভাঙলেন শাকিব খান। দেশের নানান ঘটনায় বেশিরভাগ সময় নীরব থাকলেও মাগুরার সেই শিশুকে ধর্ষণের বিচার চাইলেন এই ঢালিউড তারকা। আজ (৯ মার্চ) রোববার দুপুরে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।

সম্প্রতি বেরিয়েছে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’-এর টিজার। ছবির লুক প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয় শাকিবের নতুন এ সিনেমা নিয়ে। পরে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের সংলাপগুলোও পছন্দ করেছেন শাকিব ভক্তরা।
‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন চেহারায়। টিজার দেখে ধারণা করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে ‘বরবাদ’। দারুণ সব অ্যাকশন দৃশ্যের হাতছানি রয়েছে ছবিতে। এ ছবিতে আরও দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্তকেও। তার লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন, এবার জমজমাট লড়াই হবে।

শাকিব, যীশু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ। জানা গেছে, ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ ও দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকাসহ তিনটি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা, যাদের বেশিরভাগই ছিলেন নারী শিক্ষার্থী। বিচারের দাবিতে করা শাকিব খানের পোস্টে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন তার অনুরাগীরা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।