খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

এক সপ্তাহ আগেই আবুধাবির ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছিলো নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক মিচেল সান্তনার। ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে ৯ উইকেটে ২৪৯ রান করতে সক্ষম হয় ভারত। পেসার ম্যাট হেনরি নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে বরুন চক্রবর্তির ৫ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয় ভারত। ৪৪ রানে হেরে যায় নিউজিল্যান্ড। কিন্তু সেই একই মাঠে টস জিতে আজ আর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেননি সিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে হবে ভারতকে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া সম্পর্কে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার বলেন, ‘আমরা দেখছি ভারত খুব ভালো খেলছে। এ কারণে আমাদের চেষ্টা থাকবে প্রথমে স্কোরবোর্ডে ভালো কিছু রান সংগ্রহ করা। এটা ভিন্ন একটি উপলক্ষ, ভিন্ন একটি ম্যাচ। অবশ্যই সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে। তবে পাকিস্তানের চেয়ে একটু ভিন্ন পরিবেশ এখানে। ম্যাট হেনরির পরিবর্তে খেলবে নাথান স্মিথ। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমিও চিন্তা করিনি পরের ব্যাটিং করবো। কারণ, এটা খুব ভালো উইকেট। আগের চেয়ে খুব বেশি পরিবর্তন হয়নি। এখন আমাদেরকে প্রথমে বোলিং করতে হবে এবং চেষ্টা থাকবে প্রতিপক্ষকে যত কম রানে বেধে রাখা যায়। দিন শেষে কেমন খেললেন সেটা বিষয় নয়, বিষয় হলো জয়। সুতরাং, টস নিয়ে খুব বেশি চিন্তা করছি না। নিজেদের খেলা খেলতে চাই। নিউজিল্যান্ড ভালো দল। ভিন্ন একটি চ্যালেঞ্জের সামনে আমরা। ভালো কিছু হবে আশা করি। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছি।

নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’ররকি।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।